গাজী এগ্রোর যাত্রা শুরু একজন কৃষকের স্বপ্ন থেকে — মানুষের ঘরে ঘরে ভেজালমুক্ত, খাঁটি খাবার পৌঁছে দেওয়া। ২০ এপ্রিল ২০২৫ থেকে আমরা মধু, খেজুরের গুড়, গাওয়া ঘি, ঘানি ভাঙা সরিষার তেল আর পদ্মার ইলিশ নিয়ে কাজ করছি।
আমরা বিশ্বাস করি, ভালো খাবার মানেই সুস্থ পরিবার। তাই প্রতিটি পণ্য আমরা নিজেরা উৎস থেকে বাছাই করি — মৌচাষিদের কাছ থেকে মধু, গাছিদের কাছ থেকে টাটকা খেজুরের রস ও গুড়, পাবনা থেকে দানাদার গাওয়া ঘি, তেতুল কাঠের ঘানিতে ভাঙা দেশি সরিষার তেল, আর পদ্মার ঘাট থেকে সরাসরি রুপালী ইলিশ।
২০২৬ সালের নভেম্বরে নাঙ্গলকোটে চালু হয়েছে আমাদের নিজস্ব দোকান “গাজী অর্গানিক ফুড” — গাজী এগ্রোর একটি প্রতিষ্ঠান, যেখানে সকল ধরনের অর্গানিক ড্রাই ফুড আইটেম পাওয়া যায়। “স্বাদের আসল ঠিকানা এখন নাঙ্গলকোটে।”